শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফরিদপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক সম্রাট আটক

ফরিদপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক সম্রাট আটক

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর র‌্যাব-০৮ ভাঙ্গা উপজেলা থেকে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক সম্রাটকে আটক করেছে। যার আনুমানিক বাজার মূল্য ১৩ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলা সদরের ভাঙ্গা বাজারের নতুন মুরগির হাট এলাকা থেকে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়।  পরে তাদের নামে মাদকদ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

র‌্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে.এম শাইখ আকতার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তারা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ থানার ধনপুর এলাকার মৃত ইয়াসিন মিয়ার ছেলে বাহার মিয়া (৫৫) ও একই জেলার চৌদ্দগ্রাম থানার কবরুয়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন সুফল (৩৪)।

শুক্রবার (২৬ মে) দুপুরে আটক দুই কারবারিকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

র‌্যাব-০৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে.এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ফরিদপুরের ভাঙ্গা বাজারের নতুন মুরগির হাট এলাকায় মাদকের একটি বিশাল চালান প্রাইভেটকার করে বিক্রির জন্য নিয়ে আসছে। এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে আমার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।

কোম্পানি কমান্ডার আরো বলেন, পরে তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা। এছাড়া এসময় ১টি প্রাইভেটকার, ৩টি মোবাইল এবং ৩টি সিম জব্দ করা হয়।   আটক হওয়া ওই দুই মাদক কারবারি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মাদক পরিবহনে করে ফরিদপুর ও শরীয়তপুর এলাকায় বিক্রি করে আসছিলেন। আটকের পর তাদের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয় এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯ (গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com