নিজস্ব প্রতিবেদক:
গ্রামীণফোন থেকে ছাঁটাই হওয়া ২২ জন কর্মচারীর শ্রম আদালতে দায়ের করা মামলার কার্যক্রম চালিয়ে যেতে বাধা নেই বলে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোববার (৬ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ গ্রামীণফোনের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
শ্রম আদালতে করা এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করেছিল গ্রামীণফোন। এই মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গ্রামীণফোনের বেশ কয়েকটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
গ্রামীণফোন কর্তৃপক্ষ শ্রম আদালতে দায়ের হওয়া এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৫ সালে হাইকোর্টে রিট করে। শুনানি শেষে ২০১৯ সালে হাইকোর্ট তা প্রত্যাখ্যান করলে মোবাইল অপারেটর কোম্পানিটি সর্বোচ্চ আদালতে যায়।
Leave a Reply