শিরোনাম :
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বাবার হত্যাকারীদের ফাঁসি চাই: এমপি আনারের মেয়ে

বাবার হত্যাকারীদের ফাঁসি চাই: এমপি আনারের মেয়ে

জ্যেষ্ঠ প্রতিবেদক
ডিবি কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন তারা বাবার হত্যাকারীদের ফাঁসি দাবি করেছেন। তিনি বলেন, আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, এইটা আমি দেখতে চাই।

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে তিনি এ কথা বলেন।
এমপি আনারের মেয়ে বলেন, আমার বাবার হত্যার বিচার চাই। আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে, এইটা আমি দেখতে চাই। আমরা কাউকে সন্দেহ করছি না। তবে আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই।

সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনারা (সাংবাদিকরা) সাড়া সৃষ্টি করে দেন যেন আমি ও আমার বাবা বিচার পাই। কারা করেছে, কেন করেছে এর সুষ্ঠু বিচার চাই। আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই যে, তারা কেন করেছে, কী কারণে করেছে, আমি বিচার চাই। আমি দরজা দিয়ে দেখতে চাই তাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে।’

ডরিন বলেন, আপনাদের অনুরোধ আপনারা আমাকে সহায়তা করবেন, আমি আমার বাবার বিচার চাই। আমি স্বচক্ষে দেখতে চাই কারা আমাকে এতিম করলো, কেন করল এভাবে।

আপনি কাউকে চিনেন কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি কাউকে চিনি না। কিন্তু আমি চিনতে চাই। আমি হারুন স্যারকে বলে এসেছি আপনি আইডেনটিফাই করেন। কেন এরকম হলো। কেন এরকম হলো। ল পড়তেছি আমিও কিছু আইন জানি। বলেছি আপনারা তদন্ত করুন, আপনি দেখুন তারা কারা, আমি তাদের চিনি না কিন্তু চিনতে চাই। আমি তাদের প্রকাশ্যে মৃত্যু দেখতে চাই। এভাবে আমাকে এতিম করে দিলো, আমার বাবা—- বলেই তিনি অঝোরে কাঁদতে থাকেন।

তার বাবার সাথে কি কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমার সাথে সর্বশেষ কথা হয় তিনি ভিডিও কলে বলেছেন, আম্মু আমি ইন্ডিয়ায় যাচ্ছি ফিরে এসে দেখা করব। তোমার দুই দাঁতের সমস্যা। ডাক্তার দেখানো কথা। আমি তোমাকে ফিরে এসে নিয়ে যাবো। তুমি যেও না। ডক্টর ফোন করলে তুমি বলবা আব্বু ইন্ডিয়ায় গেছে। আব্বু এসে নিয়ে যাবে। তুমি থাক আমি আসছি। এই কথা বলে গেছে আমার সাথে। তারপরে আর কথা নাই।

কাউকে সন্দেহ করছেন কিনা জানতে চাইলে এমন প্রশ্নে তিনি বলেন, আমি কাউকে সন্দেহ করছি না। কিন্তু আমি তাদেরকে দেখতে চাই। পরে আমার সন্দেহের কথা প্রকাশ করব।

আসামিদের গ্রেফতারের ব্যাপারে বলেন, যাদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে আমি বলছি ধরুক। আমি চাচ্ছি তাদের ধরুক। তাদের ধরলে কোনো না কোনো কিছু বেরিয়ে আসবে। আমি কোনো কিছু জানি না। আমি জানলে তো জেনেই যেতাম।

ডরিন এসময় কেঁদে কেঁদে বলেন, বাবার মতো কেউ হয় না। আমার বাবা আমাকে অনেক স্বপ্ন নিয়ে এখানে পড়াচ্ছেন। আমি পরীক্ষাও দিয়েছি, সামনে আমার রেজাল্ট হবে। তিনি বলেছেন আমি ইন্ডিয়া থেকে ফিরে এসে তোমার পরীক্ষার রেজাল্ট চেক করব তুমি কেমন করেছো। আমার কোনো কথাই সে রাখল না। আমার শুধু অনুরোধ, আমার বাবার হত্যার বিচার করবেন। আমার বাবা ১৪ বছর মিথ্যা মামলায় ছিলেন। যখন ছোট ছিলাম তখন তাকে পাইনি। যখন আমার একটু বুঝ হয়েছে তখন আমার বাবাকে কাছে পেয়েছি, এখন হারিয়ে ফেললাম।

মুমতারিন ফেরদৌস ডরিন বলেন ‘আজকে আমি এতিম হয়ে গেছি। আমার পড়ালেখা শেষ হয়নি। আজকে আমি মাঝপথে। যার বাপ থাকে না, তার কেউ থাকে না। এতিম হয়ে যায়। যতোই কাছের আত্মীয় আপন মানুষই থাকুক।’

এর আগে, ভারতে চিকিৎসা করাতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীমের আনারের মরদেহ বুধবার (২২ মে) কলকাতার নিউটাউন থেকে উদ্ধার করা হয়।

এদিকে, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আসাদুজ্জামান খান বলেন, এমপি আনার খুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না। খুনের মোটিভ, কারা খুন করেছেন-এসব জানতে ভারতের পুলিশ কাজ করছে। যারা খুনের সঙ্গে জড়িত, তাদের উদ্দেশ্য কী ছিল আমরা পরে সেগুলো প্রকাশ করব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com