শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী নৈশভোজে প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাজেট পরবর্তী নৈশভোজে প্রধানমন্ত্রী

যুগ-যুগান্তর ডেস্ক:

২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পাস উপলক্ষে অর্থ মন্ত্রণালয় আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই নৈশভোজে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে আবুল হাসান মাহমুদ আলী তাকে স্বাগত জানান। এসময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান উপস্থিত ছিলেন।

পরে শেখ হাসিনা অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নিয়ে বিভিন্ন টেবিল ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন।

নৈশভোজে সংসদ উপনেতা, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্য, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সিনিয়র সচিব ও সচিবদের পাশাপাশি ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও এতে অংশ নেন।

জাতীয় সংসদে আজ অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার এবং সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়িত করার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ জোরদারের ওপর মূল মনোযোগ দিয়ে অর্থবছর-২৫-এর জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার জাতীয় বাজেট পাস করেছে।

বৈশ্বিক অস্থিরতা ও প্রতিকূলতা সত্ত্বেও আগামী অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ৬.৭৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৬.৫০ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আজ ১২,৪১,৭৫২ কোটি টাকার বাজেট বরাদ্দ চেয়ে বরাদ্দকরণ বিল, ২০২৪ উত্থাপন করেন যা কণ্ঠ ভোটে পাস হয়।

এর আগে শনিবার, সংসদ কিছু ছোটখাটো পরিবর্তনসহ অর্থ বিল, ২০২৪ পাস করে। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ৬ জুন জাতীয় সংসদে বাজেট পেশ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com