শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চিকিৎসক, নার্স, পেশাদার বাংলাদেশি কর্মী নিয়োগে প্রস্তুত কুয়েত

চিকিৎসক, নার্স, পেশাদার বাংলাদেশি কর্মী নিয়োগে প্রস্তুত কুয়েত

 

জহিরুল ইসলাম রাজু

চিকিৎসক, নার্স, আইটি বিশেষজ্ঞসহ বিভিন্ন খাতে পেশাদার বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য প্রস্তুত কুয়েত। বুধবার (২২ জানুয়ারি) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওহাব হামাদাহ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাতে কুয়েতের রাষ্ট্রদূত দেশটিতে বাংলাদেশি কর্মীদের অবদানের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাদের অনুগত, পরিশ্রমী এবং প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে প্রশংসা করেন। উভয় ভ্রাতৃপ্রতীম দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার কথাও বলেন।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে কুয়েত আরও দক্ষ ও পেশাদার কর্মী যেমন ডাক্তার, নার্স, আইটি বিশেষজ্ঞ নিয়োগের জন্য প্রস্তুত।

পররাষ্ট্রসচিব দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সাম্প্রতিক সময়ে প্রচুরসংখ্যক নার্স নিয়োগের জন্য কুয়েত সরকারকে ধন্যবাদ জানান। গৃহকর্মী নিয়োগে কুয়েতের আগ্রহের পরিপ্রেক্ষিতে গৃহকর্মীদের অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের সঙ্গে একটি আইনি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবের প্রতিও পররাষ্ট্রসচিব ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

দুই দেশের মধ্যে চমৎকার প্রতিরক্ষা সহযোগিতার কথা স্মরণ করে তারা কুয়েতে কর্মরত সামরিক পেশাদারদের পেশাদারিত্ব এবং নিষ্ঠারও প্রশংসা করেন।

রাষ্ট্রদূত ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য ভিসা পদ্ধতি সহজ করার জন্য বাংলাদেশের প্রস্তাবের প্রতি ইতিবাচক দৃষ্টি আকর্ষণ করেন। তিনি অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে এই বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকার করেন।

উভয়পক্ষ বাংলাদেশ ও কুয়েতের মধ্যে পররাষ্ট্র দপ্তরের পরামর্শ সভায় যোগদানের জন্য সহকারী এশিয়াবিষয়ক মন্ত্রীর নেতৃত্বে কুয়েতি প্রতিনিধিদলের ঢাকা সফর এবং ঢাকায় আয়োজিত যৌথ কমিশন (জেসি) সম্মেলনে যোগদানের জন্য কুয়েতি পররাষ্ট্রমন্ত্রীর প্রস্তাবিত সফর দ্রুত সম্পন্ন করার জন্য জোর দেন।

উভয়পক্ষ এশীয় সহযোগিতা সংলাপসহ (এসিডি) আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com