, নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্গাপূজা ঘিরে পরাজিত শক্তি বিশৃঙ্খলা করলে বিএনপির নেতা-কর্মীরা তা রুখে দেবে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে দুর্গাপূজা উপলক্ষে শহরের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমরা দেখে আসছি যখনই হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা আসে, তখনই একটা ভীতিকর পরিস্থিতির আশঙ্কা তৈরি করে একটি মহল। এসব ষড়যন্ত্র এবং চক্রান্ত রুখতে আমরা বিএনপি নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মাল রক্ষা করবে বিএনপি। নাটোরেও বিএনপি সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে থাকবে।
তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে নাটোরের বিভিন্ন জুয়েলার্সের দোকানে ডাকাতি হয়েছে। হিন্দু মেয়েদেরকে অপহরণ করা হয়েছে। দিনে, দুপুরে ও সন্ধ্যায় এই অপকর্মগুলো হয়েছে। কিন্তু বিএনপি তো ১৫ বছর ক্ষমতায় ছিল, কোনো দিন কি এই ধরনের অপকর্ম নাটোরে হয়নি।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, যুবদল সভাপতি এ. হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত সরকার, পৌর এলাকার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
Leave a Reply