শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নেত্রকোনা বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই নিহত

নেত্রকোনা বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই নিহত

নেত্রকোনা জেলা প্রতিনিধি,

নেত্রকোনার খালিয়াজুরীত জমি বিরোধের জেরে বড় ভাইয়ের রডের আঘাতে ছোট ভাই জাহেদ আলী (৬০) নিহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) খালিয়াজুরী থানার =প্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এরআগে গতকাল শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জাহেদ আলী উপজেলার দুর্লভপুর গ্রামের মৃত আলী হোসেন মীরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহেদ আলী ও তার বড় ভাই তোতা মিয়ার মধ্যে বন্দোবস্তের পঞ্চাশ শতাংশ জায়গার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। তোতা মিয়া সমান ভাগে ভাগ করতে অস্বীকার করে এবং জোর করে জায়গা দখলের চেষ্টা চালায়। এসব দ্বন্দ্ব সমাধানে কয়েক দফা গ্রাম্য সালিশ বৈঠক হলেও তা সমাধান হয়নি। পরে এ বিষয়টি নিয়ে আদালতে মামলাও করেন জাহেদ আলী। এদিকে কিছুদিন আগে জায়গাটি তোতা মিয়া দখল করতে চাইলে জাহেদ আলী খালিয়াজুরী থানায় লিখিত অভিযোগ করেন। গতকাল শুক্রবার জায়গাটিতে ধান বীজ বপন করতে চেষ্টা চালায়, আর জাহেদ আলীর লোকজন মাসকালাই বীজ বপন করতে চেষ্টা চালায়। এ নিয়ে কথাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে তোতা মিয়া রড দিয়ে জাহেদ আলীর মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে খালিয়াজুরী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ রেফার্ড করেন। পথে জাহেদের অবস্থা অবনতি হলে মদন হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হয়। তবে সেখানকার চিকিৎসকরা ভর্তি না করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন জানান, নেত্রকোনা সদর হাসাপাতালে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হচ্ছে। লাশ এখনো এলাকায় পৌঁছেনি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com