শিরোনাম :
কোরবানির পশুর চামড়া গ্রাম-উপজেলা পর্যায়ে বিনামূল্যে লবণ দেবে সরকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কিশোরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

কিশোরগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে মো. মোশাররফ হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি আরও জানান, দীর্ঘদিন যাবত ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের শোয়াইর গ্রামের দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। আজ সকালে সেলো মেশিন চুরির অভিযোগে দুইপক্ষের বাকবিতণ্ডার শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে মোশারফ হোসেন গুরুতর আহত হয়।

ঘটনার পরপরই আহত মোশাররফের আত্মীয়-স্বজন তাকে পাশ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সারোয়ার হোসেন রনি জানান, সকালে ইটনা থেকে আহত মোশাররফ হোসেন নামের একজনকে তার আত্মীয়-স্বজন হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। তাৎক্ষনিক আমরা ঘটনাটি পুলিশকে অবহিত করেছি।

ওসি আরও জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিত স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করার পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা সম্ভব হবে। নিহতের মরদেহ কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com