শিরোনাম :
জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ রাজধানীতে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট পাটগ্রামে একের পর এক বিষধর সাপের কামড়, মৃত্যু ১, গুরুত্বর আহত ২ পূবাইলের মসজিদের সাবেক মোতাওয়াল্লীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন জনগণ সংস্কার চায় কিন্তু সরকার ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে আটোয়ারীতে খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করলেন পঞ্চগড়- ১ আসনের এমপি আসন্ন ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু, চাহিদা বেশি ২৪ মে রাতের টিকিটে গাইবান্ধার সাদুল্লাপুরে জোরপূর্বক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ নড়াইলের লাহুড়িয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৪ দোকান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেটে থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার

সিলেটে থানা থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড উদ্ধার

সিলেট জেলা প্রতিনিধি,

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া একটি সাউন্ড গ্রেনেড অবশেষে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লাগাঁও খিদিরপুর এলাকার একটি বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় গ্রেনেডটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সাদুল্লাপুরে মাটির নিচে মিলল গুলি-পিস্তল

বুধবার পাঠানো র‌্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রাতে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সংলগ্ন এলাকার ওই বাড়িতে অভিযান চালানো হয়।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গ্রেনেডটি গত বছরের জুলাই অভ্যুত্থানের সময় সিলেটের একটি থানা থেকে লুট হওয়া অস্ত্রের অংশ।

 

র‌্যাব-৯ জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় অভিযান চালিয়ে ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০টি গুলি, ৪টি ম্যাগাজিন, তিন হাজার ৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর এবং পাঁচটি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব: ৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম জানান, উদ্ধার করা সাউন্ড গ্রেনেডটি দক্ষিণ সুরমা থানায় সাধারণ ডায়েরি করে হস্তান্তর করা হয়েছে। লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার নিয়ে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com