শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গণভোটে জনসচেতনতা বৃদ্ধিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভা

গণভোটে জনসচেতনতা বৃদ্ধিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভা

নিজস্ব প্রতিবেদক

গণভোটে জনসচেতনতা বৃদ্ধিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভা। ছবি: সংগৃহীত
রাষ্ট্র কাঠামো সংস্কারের অংশ হিসেবে ‘জুলাই সনদ’-কে সংবিধানে অন্তর্ভুক্ত করতে এবং আসন্ন গণভোটে জনসচেতনতা তৈরির লক্ষ্যে ‘গণভোট ২০২৬’ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় জানানো হয়, বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার রাষ্ট্র সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি প্রধান ম্যান্ডেট নিয়ে কাজ করছে। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশনগুলোর প্রস্তাবনা এবং সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি হয়েছে ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’। এই সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে জাতীয় নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ভিডিও ক্লিপ তৈরি করেছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৃণমূল নেটওয়ার্ক ব্যবহার করে জনগণের মধ্যে গণভোটের গুরুত্ব এবং জুলাই সনদের বিস্তারিত প্রস্তাব পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

সভায় মন্ত্রণালয় ও এর আওতাধীন বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা গণভোটের কারিগরি ও প্রচারণামূলক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com