শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রায় ৩৯ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন

প্রায় ৩৯ লাখ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন

নিজস্ব প্রতিবেদক :
২০২৫-২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে উল্লেখযোগ্য সাড়া মিলেছে। এ পর্যন্ত প্রায় ৩৯ লাখ করদাতা ই-রিটার্নের মাধ্যমে রিটার্ন জমা দিয়েছেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এনবিআর বলছে, ই-রিটার্ন ব্যবস্থা সহজতর হওয়ায় করদাতাদের অংশগ্রহণ বাড়ছে। বিশেষ করে দেশ-বিদেশে অবস্থানরত করদাতাদের সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন প্রযুক্তিনির্ভর সেবা চালু করা হয়েছে।

এর অংশ হিসেবে প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য মোবাইল ফোনের পরিবর্তে নিজস্ব ই-মেইলে ওটিপি পাঠানোর নতুন সুবিধা চালু করেছে এনবিআর। আগে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত মোবাইল নম্বর ব্যবহার করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করলেও বর্তমানে বিদেশে অবস্থানের কারণে যারা মোবাইল ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারছিলেন না, তারা এখন ই-মেইল ভেরিফিকেশনের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারবেন।

এ সুবিধা পেতে করদাতাকে নিজের ই-মেইল থেকে প্রয়োজনীয় তথ্যসহ আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ভিসা পেজের কপি, বিদেশের ঠিকানা, বিদেশে ব্যবহৃত মোবাইল বা ফোন নম্বর এবং বাংলাদেশ ত্যাগের সর্বশেষ তারিখ উল্লেখ করে নির্ধারিত ঠিকানায় ই-মেইল পাঠাতে হবে। আবেদন যাচাই শেষে ই-মেইল ভেরিফাই হলে করদাতা ই-মেইলে প্রাপ্ত ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট, রেজিস্ট্রেশন এবং ই-রিটার্ন দাখিলসহ সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করতে পারবেন।

জাতীয় রাজস্ব বোর্ড সকল ব্যক্তি করদাতাকে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে ২০২৫-২০২৬ করবর্ষের আয়কর রিটার্ন ই-রিটার্ন সিস্টেমে দাখিলের অনুরোধ জানিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com