শিরোনাম :
কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ‘সার্কুলার অর্থনীতি বৈশ্বিক বাজারে অবস্থান শক্তিশালী করার পূর্বশর্ত’ রাবির অধ্যাপক ইমেরিটাস আজহারুল ইসলাম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আলীকদমের দুর্গম পাহাড়ে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন

আলীকদমের দুর্গম পাহাড়ে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন

মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন। গত ৩০ এপ্রিল থেকে ০২ মে পর্যন্ত টানা তিনদিনব্যাপী আলীকদম উপজেলার কুরুকপাতা ও পোয়ামুহুরী এলাকার ১৪টি অত্যন্ত দুর্গম পাড়ায় বিশেষ টিকাদান ও চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসনের সাথে সমন্বিত এই অভিযানে লক্ষ্যমাত্রার একটি বড় অংশ সফলভাবে সম্পন্ন হয়েছে। আলীকদম উপজেলায় মোট ৮,২৭৮ জন লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৬,৫১৩ জনকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। এর মধ্যে শুধু কুরুকপাতা ইউনিয়নেই ৭৮৫ জন শিশুকে হাম ও রুবেলা প্রতিরোধের টিকা প্রদান করা হয়েছে। ভৌগোলিক প্রতিকূলতা ও যাতায়াতের সীমাবদ্ধতা জয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দেয় সেনাবাহিনীর সদস্যরা।
টিকাদান কর্মসূচির পাশাপাশি কুরুকপাতা মৈত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। এই ক্যাম্পের মাধ্যমে স্থানীয় পাহাড়ি নারী, পুরুষ ও প্রবীণদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রদান করা হয়। চিকিৎসা শেষে রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর। স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জনসেবামূলক এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। সেনাবাহিনী, স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের এই যৌথ প্রচেষ্টাকে দুর্গম পার্বত্য এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের একটি কার্যকর ও অনুসরণযোগ্য মডেল হিসেবে দেখছেন স্থানীয়রা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com