যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি

সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি

শামীম আহমেদ সিলেট:

সিলেটে এক সাংবাদিককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক লাকী আক্তার (৩১) সিলেট সদর (কোতোয়ালী) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, লাকী আক্তার দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তিনি দৈনিক অভিযোগ বার্তা পত্রিকা ‘র সিলেট বিভাগীয় ব্যুরোচীফ ও জাতীয় দৈনিক যুগ- যুগান্তর পত্রিকা ‘র সিলেট বিভাগীয় ব্যুরোপ্রধান। তিনি স্থানীয় ও জাতীয় পত্রিকায় কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেন। সম্প্রতি তিনি এক ব্যবসায়ী প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করলে অভিযুক্ত ব্যক্তি তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠেন।অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৩ আগস্ট ২০২৩ তারিখ দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক লাকী আক্তার এর বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়িয়ে দেন। এতে তার পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হচ্ছে এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানো অব্যাহত রয়েছে। ফলে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে সিলেট সদর (কোতোয়ালী) থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি গুরুত্বসহকারে গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাংবাদিক মহলে এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তারা দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com