1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

লালমাই উপজেলা মাসিক আইন – শৃঙ্খলা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩২ বার পঠিত
৪০

লালমাইপ্রতিনিধি,
লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার,২১ মে, ২০২৬ খ্র‍িঃ বেলা ১১ টায় লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক উম্মে তাহমিনা মিতু এর সভাপতিত্ত্বে উপজেলা মাসিক আইন- শৃঙ্খলা সভা এবং উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
নির্ধারিত আলোচ্যসূচীতে উপজেলা মাসিক আইন -শৃঙ্খলা, আসন্ন পবিত্র ঈদুল আজহার নিরাপত্তা নিশ্চিত করণ, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা এবং উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভার, মোবাইল কোর্ট পরিচালনা,খাল বা নদী খনন, মাদক দ্রব্য,জুয়া খেলা ও চোরাচালান নিয়ন্ত্রণ, নিয়মিত মাসিক সভা অনুষ্ঠান, ডেঙ্গু প্রতিরোধ,জঙ্গিবাদ,মাদক বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, বাজার দর স্থিতিশীল রাখা,নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, বিবিধ।
উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভার নির্ধারিত আলোচ্যসূচীতে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ,বিভাগীয় কার্যক্র‍ম পযার্লোচনা,বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা,সর্বশেষ নতুন বিধি, সার্কুলার,পরিপত্র ইত্যাদি পর্যালোচনা,ইনোভেশন সম্পর্কে আলোচনা, কমিউনিটি ক্লিনিক, গ্রাম আদালত সম্পর্কে আলোচনা, ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিষয়ে আলোচনা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয় আলোচনা, বিবিধ।
উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন লালমাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুজ্জামান জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসরের প্রতিনিধি বাগমারা ২০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ সজিব ভট্টাচার্য ,উপজেলা বিএনপির নেতা মাওলানা মোঃ জাকির হোসেন, লালমাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাপ্তাহিক চলন পত্রিকার নির্বাহী সম্পাদক, জাতীয় দৈনিক যুগ-যুগান্তর ও যেযে টিভি বিশেষ প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন জয় ,
উপজেলা যুবদলের আহবায়ক এম জাবের আহমেদ জাবেদ,উপজেলা প্রাণী সম্পাদক অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ,উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তাজুল ইসলাম,উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ২ সাকার ডিজিএম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ,উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাচন কমিশনার আক্তার হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিন্টু চন্দ্র মজুমদার,উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইফুল ইসলাম,বন ও পরিবেশ বিষয়ক অফিসার মোঃ জিয়াউল ইসলাম হিরন,উপজেলা স্থানীয় সরকার উন্নয়ন অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, লালমাই হাইওয়ে ক্রসিং থানার প্রতিনিধি এসআই মোঃ আনিসুজ্জামান আনিস,উপজেলা দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের অফিসার মোঃ ফজলুল করিম ফয়সাল,উপজেলা তথ্য অফিসার মোঃ আবদুল্লাহ আল মামুন,উপজেলা আনসার ভিডিপির অফিসার হাজেরা,উপজেলা জনস্বাস্থ্য অফিসার মোঃ আবদুল মমিন,উপজেলা এলজিইডি সহকারী প্রকৌশলী আবদুল মজিদ, ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এমরান করিম,পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোঃ কামাল হোসেন দুলাল,বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুল মালেক, বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী লেয়াকত হোসেন ভূঁইয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..