1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি: ফজলুর রহমান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেছেন, সারা পৃথিবী বলে জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি। আপনারা সাপকে বিশ্বাস করবেন। একটা সাপ ও একটা জামায়াত যদি আসে তাহলে আগে জামায়াত সম্পর্কে সাবধান হবেন তারপরে সাপটিকে মারবেন।

রবিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়।

অ্যাডভোকেট মো. ফজলুর রহমান বলেন, রাষ্ট্রক্ষমতায় তারেক রহমানকে বিএনপিকে রাখতে চাইলে নিজেদের সততা বজায় রাখেন। চাঁদাবাজি, ধান্দাবাজি ক্ষমতার যদি দাপট দেখান তাহলে মানুষ কিন্তু খুব সচেতন। আমাদের কিছু ভুল হয় নাই তা কিন্তু না।

তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল। ২০১৪ সালে একা একা নির্বাচন করেছিল। ২০১৮ সালে দিনের ভোট নিশিরাতে করলো। ২০২৪ সালে করলো আমি ডামির নির্বাচন। বিএনপিকে সহসা ধাক্কা দিয়ে ফেলে দিবে এটা মনে করার কোন কারণ নাই। শেখ হাসিনা বলতাসে আসতাছে আসতাছে কিন্তু সে আসবে না।

ফজলুর রহমান বলেন, যারা আমার মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আমার মা-বোনের ইজ্জত ধ্বংস করেছিল। যারা মুনীর চৌধুরী, আলিম চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, জহির রায়হানের মতো বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আপনারা যদি বিশ্বাস করেন, সেই জামায়াতে ইসলামী আপনাদের খালাতো ভাই লাগে। তাহলে আপনারা ভুল করবেন। আমি বলে গেলাম, আমারে ভুল বুঝতে পারেন। এরা যখন পার্লামেন্টে যায় তখন তারা নবজাতক শিশু। আর পার্লামেন্ট থেকে বের হয়ে বলে এক দফা দিলাম। বিএনপিকে দেশ থেকে তাড়িয়ে দিতে চায়। তাই এ বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক ও নাসিকের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..