1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

উখিয়ায় বিভিন্ন মামলায় ১৬ আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

নুরুল আলম সিকদার
কক্সবাজারের উখিয়ায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত, নিয়মিত ও পূর্বের মামলার আসামিসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত একজন, সিআর ওয়ারেন্টভুক্ত একজন, নিয়মিত মামলার চারজন এবং পূর্বের মামলার তিনজন আসামি রয়েছেন। এছাড়া মোবাইল কোর্টের সাজা পরোয়ানায় ছয়জন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মোবাইল কোর্টের সাজা পরোয়ানায় গ্রেপ্তার ছয়জনের মধ্যে চারজনকে তিন মাস করে এবং দুইজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গ্রেপ্তার ১৬ আসামিকে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে উখিয়া থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..