1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪২ বার পঠিত
৫৪

মোঃ শাহ আলম নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জেথ ফতুল্লার বক্তাবলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হয়েছে অভিযুক্ত যুবক হিরু। এ ঘটনায় জড়িত অপর অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনায় সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী।
শুক্রবার (২২ মে) মধ্যরাতে বক্তাবলী এলাকায় এ লোমহর্ষক ও ন্যাক্কারজনক ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বিকালে শিশুটি খেলাধুলা করার সময় কৌশলে ডেকে নিয়ে হিরু ও সোহেল তার ওপর নির্যাতন চালায়। শিশুটির অবস্থা বেগতিক দেখে তার মা প্রথমে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা অভিযুক্ত হিরুকে আটক করে গণধোলাই দেয়। রাত আড়াইটার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বর্তমানে তাকে হাসপাতালে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে অপর অভিযুক্ত সোহেলকে গ্রেপ্তার করে। বর্তমানে সে ফতুল্লা থানা পুলিশের হেফাজতে রয়েছে।
শনিবার ২৩-০৫-২৬ইং সকালে ঘটনার সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিশ্চিত করতে এবং ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলতে সরেজমিনে ফতুল্লা থানা পরিদর্শন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..