1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

ধামইরহাট উপজেলা, আগ্রাদ্বিগুন ইউনিয়ন কলেজ শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত “পরিচিতি সভা” অনুষ্ঠিত হয়।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

জেলা প্রতিনিধি,নওগাঁ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-ধামইরহাট উপজেলা, আগ্রাদ্বিগুন ইউনিয়ন কলেজ শাখা ছাত্রদল কর্তৃক আয়োজিত “পরিচিতি সভা” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: ওয়াসিফ আরাফাত অভি, ছাত্র বিষয়ক সম্পাদক ধামইরহাট উপজেলা বিএনপি ও যুগ্ম আহ্বায়ক ধামইরহাট উপজেলা ছাত্রদল। প্রধান বক্তা- জনাব, মো: ইসমাইল হোসেন মোস্তাক, চেয়ারম্যান, ২ নং অগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি- ১।জনাব মোঃ মুজাফফর রহমান, অধ্যক্ষ-আগ্রাদ্বিগুন মহাবিদ্যালয়।
বিশেষ অতিথি- ২ হিসেবে উপস্থিত ছিলেন বার বার কারা নির্যাতিত ছাত্রনেতা ওমর ফারুক রোমন যুগ্ম আহবায়ক ধামইরহাট উপজেলা ছাত্রদল এবং আরও উপস্থিত ছিলেন বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন – মো: রোবায়েত হোসেন,
সভাপতি-আগ্রাদ্বিগুন ইউনিয়ন ছাত্রদল।

উক্ত পরিচিতি সভায় বক্তারা বক্তব্যে বলেন,,,,
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুধু একটি সাধারণ ছাত্র সংগঠন নয়; এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে এদেশের অধিকারহীন মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার একটি সংগ্রামের নাম। ছাত্রদলের মূলনীতি হলো—‘শিক্ষা, ঐক্য, প্রগতি’।
আজকে আমরা যারা এই নতুন কমিটিতে দায়িত্ব পেয়েছি বা নতুন করে পরিচিত হচ্ছি, আমাদের প্রধান দায়িত্ব হবে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা। তাদের দাবি ও অধিকার আদায়ে সবসময় রাজপথে সোচ্চার থাকা। কোনো ব্যক্তি স্বার্থের জন্য নয়, বরং সাধারণ ছাত্রদের কল্যাণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আমরা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ছাত্রদলের ভূমিকা দেখেছি। আগামী দিনেও দেশের যেকোনো সংকটকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের মতো অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। পরিশেষে, আমাদের ওপর অর্পিত দায়িত্ব আমরা যেন সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে পালন করতে পারি—সবার কাছে সেই দোয়া ও সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..