1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দেশের বাজারে আজ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

দেশের বাজারে স্বর্ণের দাম কখনো বাড়ছে, আবার কখনো কমছে। বাজারের এই ওঠানামায় ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে থাকে স্বর্ণের নতুন দর। গতকাল ১৩ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ দুই লাখ ৩০ হাজার টাকার নিচে নেমেছে।

আজ বুধবারও (১৪ অক্টোবর) ওই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। তাই দেখে নেওয়া যাক দেশের বাজারে কোন মানের স্বর্ণ কত দামে বিক্রি হচ্ছে।

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণে কাজ করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করে। যা গতকাল থেকেই কার্যকর করা হয়েছে।

সেই নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। আগের দিন (সোমবার) এ মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২০০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপা ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৩৩১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপা ২ হাজার ৬২৪ টাকায় বিক্রি হচ্ছে।

উল্লেখ্য, এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..