1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

পর্যটনমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ঢাকা-পোখারা রুটে বিমানের ফ্লাইট চালুর বিষয়ে নেপালের আগ্রহ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

বুধবার বিকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী

ঢাকা-পোখারা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়ে নেপালের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করা হয়েছে। এছাড়া নেপালের লিগ্যাসি ক্যারিয়ার হিমালয়ান এয়ারলাইন্স যাতে কক্সবাজারে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারে এ ব্যাপারে বাংলাদেশ সরকার আগ্রহ দেখিয়েছে।

বুধবার বিকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। এ সময় এই বিষয়গুলো নিয়ে কথা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পর্যটন খাতের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে, দুই দেশের মধ্যে পর্যটন বিনিময় বৃদ্ধি, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং যৌথ উদ্যোগে পর্যটন শিল্পের বিকাশে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আগামী মাসে উদ্বোধন করা হবে। এর ফলে নেপালি পর্যটকদের সরাসরি কক্সবাজার ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে, যা দুই দেশের পর্যটন খাতের বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

সাক্ষাতে বাংলাদেশ ও নেপালের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..