1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

গাংনীতে ধানখোলা (খ) ইউনিট বিএনপির সাথে মতবিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী নূর ইসলাম

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ মাহাবুব হাসান (মেহেরপুর প্রতিনিধি )
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী নূর ইসলাম স্থানীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

বুধবার সন্ধ্যায় ধানখোলা ইউনিয়নের ২ নং ওয়ার্ড জুগিন্দা বাজারে অবস্থিত নিজ বিএনপি কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ধানখোলা ইউনিয়ন (খ) ইউনিট বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে চেয়ারম্যান পদপ্রার্থী নূর ইসলাম বলেন, “ধানখোলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। দলীয় নেতা-কর্মীদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “বিএনপি একটি গণমানুষের দল। তৃণমূলের নেতা-কর্মীরাই দলের প্রাণ। আগামী নির্বাচনে আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা নিয়ে ধানখোলা ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

সভায় উপস্থিত (খ) ইউনিটের নেতা-কর্মীরা নূর ইসলামের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, নূর ইসলামের মতো ত্যাগী ও জনবান্ধব নেতৃত্বই ধানখোলা ইউনিয়নের উন্নয়ন করতে পারবে।

এসময় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..