1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

ভালুকায় ৩ মাদকসেবিকে কারাদণ্ড

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৭ বার পঠিত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার গোয়ারী বিল্লাল মার্কেট এলাকায় তিন মাদকসেবিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

বুধবার বিকেলে বিরুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইনের হাতে তিন মাদকসেবি আটক হয়। পরে বিষয়টি ভালুকা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করলে তিনি সন্ধ্যায় ঘটনাস্থলে ছুটে যান। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইন তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, ভালুকা পৌরসভার মোচারভিটা এলাকার নজরুল ইসলামের ছেলে হাসিব (২৪), পরেশ রবিদাসের ছেলে তুর্য (২০) ও দুলাল রবিদাস। পরে দণ্ডপ্রাপ্তদের ভালুকা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে বিরুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামছুল হোসাইন বলেন, আটককৃতদের কাছে প্রথমে ২০-২৫ টি ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলেও তারা টের পেয়ে ট্যাবলেটগুলো পানিতে ছুড়ে ফেলে। এসময় তাদের কাছ থেকে ৩ টি ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..