1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

বিদেশ কেন্দ্রে এইচএসসিতে পাসের হার ৯০.৮৭ শতাংশ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ। এ বছর বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া ২৩০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২০৯ জন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফলাফলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।

বিদেশ কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর বিদেশের ৮টি কেন্দ্রের পরীক্ষার্থী ছিল ২৩০ জন। এর মধ্যে ২০৯ জন পাস করেছে। বিদেশে কেন্দ্রে ফেল করেছে ২১ জন।

পাসের হার ৯০ দশমিক ৮৭ শতাংশ। একটি প্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪০ হাজার ৮৪ জন পরীক্ষার্থী।

গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৯ হাজার ৯৭ জন।

গত বছরের তুলনায় এবার পাসের হার ৬ দশমিক ৭১ শতাংশ কমেছে এবং জিপিএ-৫ কম পেয়েছে ২৯ হাজার ১৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..