1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সোনাতলায় লিগ্যাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশনের উদ্যোগে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) উপজেলার জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়া কিন্ডারগার্টেন স্কুলে এ সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস সার্ভিসেস ফাউন্ডেশনের স্থানীয় কর্মী হাফিজারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির মানবকল্যাণ কর্মকর্তা সমগ্র বাংলাদেশ এস এম গোলাম মোক্তাদির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা মানবকল্যাণ কর্মকর্তা নুরুল ইসলাম ও সোনাতলা উপজেলা মানবকল্যাণ কর্মকর্তা সাইফুল ইসলাম।
এ ছাড়া বক্তব্য দেন অনলাইন নিউজ পোর্টাল বাংলা লেন্সের আঞ্চলিক প্রধান সাংবাদিক আব্দুর রাজ্জাক এবং সংগঠনটির স্থানীয় কর্মী ছকিনা বেগম।
সভায় বক্তারা মানবাধিকার সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি, মানবাধিকার সংগঠনের কার্যক্রম ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সমাজে নির্যাতন ও হয়রানির শিকার এবং আইনি সহায়তা থেকে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় প্রত্যেকের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। কোনো ব্যক্তি নির্যাতন বা অন্যায়ের শিকার হলে তার অধিকার সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনীয় আইনি সহযোগিতা পাওয়ার পথ দেখাতে মানবাধিকারকর্মীদের এগিয়ে আসতে হবে। এর মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..