শিরোনাম :
কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত ‘সার্কুলার অর্থনীতি বৈশ্বিক বাজারে অবস্থান শক্তিশালী করার পূর্বশর্ত’ রাবির অধ্যাপক ইমেরিটাস আজহারুল ইসলাম
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সভায় হাজির হবেন না জায়েদ খান

সভায় হাজির হবেন না জায়েদ খান

বিনোদন প্রতিবেদক :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিতর্ক থামছেই না। নির্বাচনী আপিল বিভাগে আবেদন করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। আপিল বিভাগের চেয়ারম্যান পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান আজ শনিবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে অভিযোগকারী ও অভিযুক্তদের নিয়ে সভা ডেকেছেন। তবে সভায় হাজির হবেন না বলে গণমাধ্যমকে জানিয়েছেন সাধারণ সম্পাদক পদে জয়ী প্রার্থী জায়েদ খান। ২৯ জানুয়ারি আপিল বিভাগের মেয়াদ শেষ। তাই অবৈধ কমিটির সিদ্ধান্ত মানতে চান না তিনি।

জায়েদ খান জানান, ‘আমি কেন অবৈধ কমিটির কাছে যাব। আর গেলেইবা কী। যে রায় হবে, তাতে আমার কিছুই যায়-আসে না। কারণ তারা অবৈধ কমিটি। তাদের চ্যালেঞ্জ করতে হলে আদালতে যেতে হবে। ২৯ জানুয়ারি আমাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। তারপরও তারা যদি এটি নিয়ে লড়তে চান, সেটা আদালতে হবে। আপিল বোর্ডের কোনো কার্যকারিতাই নেই। আমার আইন উপদেষ্টা একই কথা বলছেন।’

মেয়াদ শেষের পরও সভা ডাকার বিষয়ে আপিল বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন জানান, ‘২৮ জানুয়ারিই ভোটের ফলাফল দেওয়ার নিয়ম, ২৯ জানুয়ারি ফল ঘোষণা হলো কেন? আমাদের কাছে অনেক যুক্তি আছে। কিন্তু সেদিকে যাচ্ছি না। মন্ত্রণালয়ের নির্দেশ আমরা পালন করে কাজ শেষ করতে চাই।’
উল্লেখ্য, ভোট কেনাবেচার অভিযোগ তুলে সমিতির নির্বাচনী আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ। সেই আবেদনের প্রেক্ষাপটে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জেলা সমাজসেবা কার্যালয় হয়ে আপিল বিভাগের কাছে গত মঙ্গলবার একটি নির্দেশনামূলক চিঠি আসে। চিঠিতে সাধারণ সম্পাদক ও কার্যকরী পরিষদ সদস্য পদের ফলাফল নিয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে আপিল বিভাগের চেয়ারম্যানের ওপর।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com