1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

কুমিল্লায় এশার আজান দেওয়ার সময় মসজিদের ইমামের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পঠিত
৫১

মোঃ আবুল হাসেম মিয়াজী

মসজিদের ইমাম মো. আমিনুল ইসলাম (৪৮)।
কুমিল্লার বুড়িচং উপজেলায় এশার আজান দেওয়ার সময় মো. আমিনুল ইসলাম (৪৮) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম গোপিনাথপুর গ্রামের কাজীবাড়ি এলাকার মৃত শামসুল আলমের ছেলে। তিনি তিন বছরের বেশি সময় ধরে মাস্টারবাড়ি পাঞ্জেগানা মসজিদে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি প্রায় এক দশক ধরে কণ্ঠনগর দক্ষিণপাড়া দারুল সুন্নাহ তাহফিজুল কোরআন মাদরাসার প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও আমিনুল ইসলাম এশার আজান দিচ্ছিলেন। আজানের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ভেতরে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম রব্বানী সোহেল তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রীর ভাই ও বুড়িচং উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাজির মাহমুদ নছির জানান, রোববার (১২ জুলাই) বাদ জোহর গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..