শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গৃহপরিচারিকাকে নির্যাতনের শিকার উদ্ধার করলো পুলিশ

গৃহপরিচারিকাকে নির্যাতনের শিকার উদ্ধার করলো পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি :
টানা তিন বছর ধরে পান থেকে চুন খসলেই নির্যাতনের খড়গ নেমে আসতো শিশু লিপি খাতুনের ওপর। জোর করে তাকে দিয়ে করানো হতো বড় মানুষের কাজ। তারপরও রেহাই ছিল না তার। তিন বছর ধরে নিরবে নির্যাতন সইতে হয়েছে ১১ বছরের এ শিশুটিকে।
অবশেষে স্থানীয়দের দেওয়া তথ্যে অসহায় এ শিশুটিকে উদ্ধার করলো পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস।
শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মধ্যপাড়া মহল্লার ব্যাংকার আলী আজাহারের বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় তার পুত্রবধূ নির্যাতনকারী জুথি খাতুনকে আটক করে পুলিশ। তার স্বামীর নাম তারেক গোলাম। জুথিকে আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

নির্যাতিত শিশু লিপি খাতুন কুড়িগ্রাম জেলার কচাকাটা উপজেলার পূর্বকেদার গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, ব্যাংকার মো. আলি আজাহারের বাড়িতে তিন বছর ধরে কাজ করতো শিশু লিপি। তিন বছর ধরেই গৃহকর্ত্রীজুথি তার ওপর অমানুষিক নির্যাতন করতো। বেশ কয়েকদিন ধরে এলাকাবাসী ওই শিশুটিকে নির্যাতনের বিষয়টি লক্ষ্য করছিল। পরে শুক্রবার দুপুরের দিকে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

লিপি খাতুন জানায়, তাকে বিভিন্ন সময়ে লাঠি, তরকারির চামচ দিয়ে মারতো এবং গরম ইস্ত্রি দিয়ে ছ্যাকা দিতো। এছাড়া চর-থাপ্পর আর কিল ঘুষি সবসময়ই মারতো। কাউকে কিছু বললে খালাম্মা (মালকিন) হুমকি দিতো।

পাশের বাড়িতেই কাজ করে ওই শিশুটির বড় বোন মোহসিনা সুমি। তিনি বলেন, কয়েকদিন আগে আমার বোনকে টয়লেটে আটকে রেখে নির্যাতন করে। পাশের বাড়িতে কাজ করলেও আমার সঙ্গে দেখা করতে দিত না। কখনো দেখা করতে এলেও ভেতরে ঢুকতে দিত না। আজকে এলাকাবাসীর মুখে শুনে এসেছি। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লিপিকে উদ্ধার করে।

সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস জানান, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।

পরে নির্যাতিত শিশুটির পরিবার থানায় অভিযোগ করলে গৃহকর্ত্রী জুথি খাতুনকে আটক করা হয়। পরে আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে ও শিশু লিপিকে তার পরিবারের কাছে দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com