1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

ফরিদপুরে প্রবাসীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত
৩৬

ফরিদপুর প্রতিনিধি,

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চাঁদা না পেয়ে এক মালয়েশিয়া প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার গাজীটেক ইউনিয়নের চর হাজীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় আহত প্রবাসী মনির মোল্লাকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্র জানায়, চর হাজীগঞ্জ গ্রামের আজহার মোল্লার ছেলে মনির মোল্লা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় কর্মরত। সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি আসেন। অভিযোগ রয়েছে, বাড়ি আসার পর থেকেই এলাকার আইয়ুব খালাসী, তৈয়ব খালাসী, ইমন বেপারী ও আলমগীরসহ তাদের সহযোগীরা প্রবাসীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শনিবার বিকেলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়।

হামলায় মনির মোল্লার মাথা ও পা গুরুতর জখম হয়। আহত মনির মোল্লা অভিযোগ করেন, চাঁদা না পেয়ে পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। এ সময় তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। হামলার পর অভিযুক্তরা হাজীগঞ্জ বাজারে তার একটি ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুর চালায়।

এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন প্রবাসীর স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..