শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশে ভোজ্য তেলের দাম কমার আভাস

দেশে ভোজ্য তেলের দাম কমার আভাস

নিজস্ব প্রতিবেদক
ভোজ্য তেলের দাম কমার আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ বৃহস্পতিবার চা দিবস উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ আভাস দেন।

এ সময় বাজারে ভোজ্য তেলের দাম প্রসঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘তেলের দাম আর বাড়বে না, কমের দিকে যাবে। এক সপ্তাহের মধ্যে সয়াবিন ও পাম অয়েলের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় মূল্য নির্ধারণ করা হবে।

আশা করা হচ্ছে, পাম অয়েলের দাম কমতে পারে আর সয়াবিনের দাম না কমলেও অন্তত বাড়বে না। ‘
মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা শুরু হয়েছে এবং ইন্দোনেশিয়া রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। একটা মাস, দুই মাস ধরে আমরা রিঅ্যাসেস করব। খুব শিগগিরই পাঁচ থেকে সাত দিনের মধ্যে মে মাসের পুরো তথ্য নিয়ে আমরা রিভিউ করব। ‘

তিনি বলেন, ‘আমাদের কাছে যে রিপোর্ট আছে, আজকে দাম কমেছে। আজকের দামের প্রভাব ফেলতে সময় লাগবে এক থেকে দেড় মাস। সুখবর যেটা, পাম অয়েলের দাম কমেছে এবং সয়াবিনের দাম কমার দিকে লক্ষ করা যাচ্ছে। ‘

টিপু মুনশি বলেন, ‘বাড়র সম্ভাবনা নেই আমার ধারণা। নতুন দাম অনুযায়ী দামটা কমবে। পাম অয়েলের তো যথেষ্ট প্রভাব পড়বে মনে করি। সয়াবিনের অতটা বাড়বে না, সে রকমই আমরা আশা করি। ‘

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com