1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

বাংলাদেশ-চীন সম্পর্কের চালিকাশক্তি শিক্ষাই হোক : মাহদী আমিন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত
২৬

জ্যেষ্ঠ প্রতিবেদক :

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ককে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিতে শিক্ষা ও গবেষণাকে মূল চালিকাশক্তি করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের শিক্ষা বিশেষজ্ঞদের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ এডুকেশন কো-অপারেশন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে এসেছেন যেসব বিদেশি আলেমরা
বুধবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তার বক্তব্যে বাংলাদেশ-চীন ঐতিহ্যের কথা স্মরণ করেন।

মাহদী আমিন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দুটি বন্ধুত্বপূর্ণ দেশের ঐতিহাসিক সম্পর্কের সূচনা হয়েছিল। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে এই সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছায়। বর্তমান গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও চীনের সঙ্গে কূটনৈতিক ও শিক্ষা সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..