1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

গাইবান্ধায় জুলাই শহীদ দিবসটি নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত
৫৭

মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম।

বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, উপপরিচালক (স্থানীয় সরকার) মো. মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার দাস এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুন্নবী টিটুল।

আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে গণতন্ত্র, ন্যায়বিচার ও সাম্যের চেতনা ধারণ করে সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..