1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০৯ বার পঠিত
১৩৪

মোঃ তাজুদুর রহমান,

প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার সফর এবং ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে বুধবার (১০ জুন ) মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ১৭ জুন বুধবার ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের আওতায় উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ কর্মসূচির আওতায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন এর ১ নং ওয়ার্ড এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এ লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, সমন্বয়, নিরাপত্তা ব্যবস্থা, উপকারভোগীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং কারিগরি বিষয়াদি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীকে ঘিরে সম্ভাব্য এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন সার্বিকভাবে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..