দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে ১৬-১৭ অক্টোবর ২০২৬ তারিখে রংপুরের ইএসডিও সিলভার জুবিলী ভবনে শুরু হয়েছে “দায়িত্বশীল লোন, ক্যাশলেস আদায় এবং নির্ভুল হিসাব ও OTR/PAR উন্নয়ন ও বকেয়া পুনরুদ্ধার” শীর্ষক আবাসিক প্রশিক্ষণ কর্মশালা।
ইএসডিও’র মাননীয় প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের পক্ষে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন হেড অব ট্রেনিং মোঃ আমির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আশিকুর রহমান লিমন, হেড অব অডিট; মোঃ সুজন খান, ডেপুটি হেড অব ট্রেনিং; সেলিনা আখতার, কোঅর্ডিনেটর এবং আবু মোহাম্মদ সাইদ জামিল।
প্রশিক্ষণের শুরুতে QR কোডের মাধ্যমে অংশগ্রহণকারীদের উপস্থিতি ও প্রি-টেস্ট গ্রহণ করা হয়। পাশাপাশি, VIP কার্ডে প্রশিক্ষণার্থীরা তাঁদের প্রত্যাশা তুলে ধরেন। একটি আনন্দঘন আইস ব্রেকিং সেশনের মাধ্যমে দুই দিনের প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ বিষয়গুলোও উপস্থাপন করা হয়।
প্রশিক্ষণে দায়িত্বশীল ঋণ বিতরণ, ক্যাশলেস আদায় প্রক্রিয়া, ই-রসিদ ও নিরাপত্তা, নির্ভুল হিসাব সংরক্ষণ, OTR/PAR সূচকের উন্নয়ন এবং নৈতিকতার সঙ্গে বকেয়া পুনরুদ্ধারের কৌশল নিয়ে আলোচনা করা হয়।