নাটোর প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসবে হিন্দু সম্প্রদায়ের সুরক্ষা ও সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার নাটোরে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা জানান জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ প্রধানমন্ত্রীর: দুলু
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নাটোর সদর উপজেলার ৮২টি এবং নলডাঙ্গা উপজেলার ৫৯টি পূজা মণ্ডপে সরকারি অনুদানের ৬০০ কেজি করে চাল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বক্তব্যে তিনি হিন্দু-মুসলিম সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় সার্বিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরনের হুমকি কিংবা বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
উক্ত চাল বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।