1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ফলাফলে এগিয়ে মেয়েরা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

কুমিল্লা প্রতিনিধি
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় প্রকাশিত ফলে দেখা গেছে, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ।

পরীক্ষায় মোট ৯২ হাজার ১৬২ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৪ হাজার ৭২৭ জন। সর্বমোট জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, এবার এইচএসসি পরীক্ষার ফলাফল শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পরীক্ষার ফলাফল সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে প্রকাশ করা হয়।

তিনি আর বলেন শিক্ষা বোর্ডের অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইআইআইএন ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটে এবং পরীক্ষার্থীরা মোবাইল এসএমএস-এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজেদের পরীক্ষার ফলাফল জানতে পারছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল অনুযায়ী এবারও এইচএসসি পরীক্ষায় ছাত্রদের চেয়ে মেয়েদের ফলাফল ভালো হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রী ৫৫ হাজার ৪৩৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৮ হাজার ৪১৫ জন। অংশগ্রহণকারী ছাত্র ৩৬ হাজার ৭২৮ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থী।

শিক্ষাবোর্ডের ফলাফল অনুযায়ী, এবার এইচএসসি পরীক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শতভাগ পাশ করেছে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং কোন পরীক্ষার্থী পাশ করেনি ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে। কুমিল্লা শিক্ষাবোর্ডের এইচএস পরীক্ষায় বিগত বছরের চেয়ে পাশের হার কিছুটা কমেছে। ২০২৫ পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ।

নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম বলেন, ইংরেজি ও উচ্চতর গণিতে ফেলের হার বেশি থাকায় এবার মোট ফলাফলে প্রভাব পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..