1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

গাইবান্ধায় সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ‘এ’ ক্যাপসুল

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত
৩৬

, গাইবান্ধা প্রতিনিধি

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন গাইবান্ধা জেলার সাত উপজেলায় ৩ লাখ ৫৩ হাজার ৭২৪ শিশুকে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে মোট অস্থায়ী কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২০ টি এবং অতিরিক্ত কেন্দ্র ১৩ টি থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের বাস্তবায়ন এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে উপস্থিত ছিলেন- গাইবান্ধা সিভিল সার্জন রফিকুজ্জামান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, ডা. মো. নাজমুল হুদা। এছাড়াও জেলার ৭ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অপরিসীম। আগামী (২৮ জুন) রোববার ক্যাম্পেইনের দিনে একটি শিশুও যেন বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ে শতভাগ বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

গাইবান্ধা সিভিল সার্জন রফিকুজ্জামান বলেন, এ জেলায় ৬ থেকে ১১ মাস বয়সি ৩৫ হাজার ৯ শত ৯২ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩ লাখ ১৭ হাজার ৮১২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..