1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

চট্টগ্রাম প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে চার স্তরের নিরাপত্তা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি

শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করতে মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তাঁর আগমন ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রস্তুতি চলছে চট্টগ্রামজুড়েও। রয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকছেন।চলছে সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন ও ফুটপাত দখলমুক্ত করার কাজও।এসআরবি-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, আগামী ২০ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমান জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে এসএসএফের নির্দেশনা ও সমন্বয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাব, পুলিশ, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে।পূজামণ্ডপগুলোতে নিয়মিত পরিদর্শন, মোবাইল টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। পাশাপাশি প্রস্তুত থাকবে বিশেষ স্ট্রাইকিং ফোর্স।
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম জেলা প্রশাসন, চট্টগ্রাম মহানগর বিএনপি ও সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং আর্থিক অনুদান দেবেন। জে এম সেন হলে তিনি প্রায় ৪০ মিনিট অবস্থান করবেন। পূজামণ্ডপ পরিদর্শন শেষে সন্ধ্যায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে হোটেল র‍্যাডিসন ব্লুতে মতবিনিময় সভায় অংশ নেবেন। পরে রাতে সেখান থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে ৫০ লাখ টাকা ব্যয়ে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে প্রায় ১০ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বিএনপির সংসদ সদস্য, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে বিভিন্ন মন্দির, সংগঠন ও পূজা উদযাপন কমিটির মাধ্যমে এসব উপহার দেওয়া হয়। প্রধানমন্ত্রী যে জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন, সেই মাঠেই গত ৯ অক্টোবর অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জেলা পরিষদের পক্ষ থেকে পূজার উপহার বিতরণ করেন। এ ছাড়া নগরী ও জেলার বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..