1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো হুমায়ূন আহমেদ চলচ্চিত্র উৎসব ২০২৬

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: তানিয়া ইসলাম

টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত দ্যা নিউ রওশন টকিজে শুক্রবার (২৪ জুলাই ২০২৬) অনুষ্ঠিত হয়েছে হুমায়ূন আহমেদ চলচ্চিত্র উৎসব ২০২৬।
অনুষ্ঠানে

প্রধান অতিথি :হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
বিশেষ অতিথি : হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহিদুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, টাঙ্গাইল জেলা হাসানুজ্জামিল শাহীন,সভাপতি, জেলা বিএনপি টাঙ্গাইলের
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত,
মাহমুদুল হক সানু, সাবেক সদস্য সচিব, জেলা বিএনপি, টাঙ্গাইল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করোনেশন ড্রামাটিক ক্লাব, টাঙ্গাইলের
সভাপতি:কাজী জাকেরুল মওলা।

উৎসবে হুমায়ূন আহমেদের সাহিত্য, নাটক ও চলচ্চিত্রে অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা তাঁর সৃষ্টিশীল কর্মজীবন, বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে তাঁর অনন্য অবদান এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সৃষ্টিকর্ম পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী, চলচ্চিত্রপ্রেমীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..