1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

টাঙ্গাইলে প্রথমবার অনুষ্ঠিত হলো রেমিট্যান্স মেলা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

তানিয়া ইসলাম ঝিনুক

‘টাকা আসে, ভবিষ্যৎ গড়ে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে দিনব্যাপী রেমিট্যান্স মেলা। বৃহস্পতিবার টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ মেলা অনুষ্ঠিত হয়।

শুভ উদ্বোধনের পর থেকেই মেলা প্রাঙ্গণে প্রবাসী পরিবারের সদস্য, স্থানীয় নারী উদ্যোক্তা ও বিপুলসংখ্যক যুবসমাজের সমাগম ঘটে।

সকালে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ। ‘ব্যুরো বাংলাদেশ’-এর টাঙ্গাইল আঞ্চলিক ব্যবস্থাপক শাহজাহান আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরোর সহকারী পরিচালক আনোয়ার হোসেন এবং টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ রাশেদুল ইসলামসহ অন্যান্য অতিথি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স কেবল একটি পরিবারের আর্থিক স্বচ্ছলতাই আনে না; বরং এই অর্থের সঠিক ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে দেশ ও সমাজের একটি টেকসই ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

দিনব্যাপী এই মেলায় প্রায় অর্ধশত সরকারি-বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়। একই সঙ্গে মেলায় অংশ নেওয়া স্থানীয় নারী উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত নানা পণ্য ও সেবার প্রদর্শনী করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..