1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

দুর্গাপূজায় ঝালকাঠিতে নিরাপত্তায় ১০৩৮ আনসার সদস্য

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

ঝালকাঠি জেলা প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঝালকাঠির চার উপজেলায় ১৬০টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১ হাজার ৩৮ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। মোতায়েন করা সদস্যদের মধ্যে ৩২০ জন নারী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঝালকাঠি জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ব্রিফিং করা হয়। জেলা কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম ব্রিফিংয়ে সদস্যদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে নির্দেশনা দেন।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন এসব সদস্য।

এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলার ৭২টি পূজামণ্ডপে ৪৮০ জন, নলছিটি উপজেলার ২২টি মণ্ডপে ১৫৬ জন, রাজাপুর উপজেলার ১৯টি মণ্ডপে ১২০ জন এবং কাঠালিয়া উপজেলার ৪৭টি মণ্ডপে ২৮২ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

ব্রিফিংয়ে জেলা কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম জানান, প্রতিমা বিসর্জন পর্যন্ত পূজামণ্ডপগুলোতে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। মণ্ডপের ঝুঁকি ও গুরুত্ব বিবেচনায় সেগুলোকে অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ—এই তিন শ্রেণিতে ভাগ করে প্রয়োজন অনুযায়ী সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, পূজামণ্ডপের নিরাপত্তার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত তথ্য আদান-প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্র থেকে আনসার অ্যাপের মাধ্যমে প্রাথমিক দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবেদন পাঠানোর জন্য দুজন করে আনসার সদস্য রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..