1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে পূজা মণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি,

পূজা মণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় সেতু রায় (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) রাত ৮টার দিকে সদর উপজেলার ২৯ মাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেতু রায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বড় ভবানী এলাকার জিতেন রায়ের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পূজা মণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে সেতু পায়ে হেঁটে সড়ক পার হচ্ছিল। এ সময় ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রংপুরে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান আলী জানান, বাসের ধাক্কায় সেতু নামে এক কিশোরী গুরুতর আহত হয়েছিল। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় হাইওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা নিবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..