জেলা প্রতিনিধি নওগাঁ
‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা’—এই স্লোগানকে সামনে রেখে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নওগাঁর ধামইরহাটে পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্য এবং সুরক্ষা অ্যাপ ব্যবহারকারীদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) ধামইরহাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিন।
বিশেষ অতিথি :মো:মিন্টু রহমান, অফিসার ইনচার্জ, ধামইরহাট নওগাঁ।
অনুষ্ঠানে সভাপতি :মো: জালাল উদ্দিন মোল্লা,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ধামইরহাট নওগাঁ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধামইরহাট উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা তানিয়া ইয়াসমিন পাখি।
সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জালাল উদ্দিন মোল্লা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনকালে সবাইকে সতর্ক, সচেতন ও শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, পূজামণ্ডপে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না। সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। পাশাপাশি সুরক্ষা অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিরাপত্তাসংক্রান্ত তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় সহায়তা গ্রহণে সদস্যদের দক্ষ করে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন। বলেন, শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আনসার-ভিডিপি সদস্য এবং স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক সদস্যকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশকে অবহিত করতে হবে। দায়িত্ব পালনে আন্তরিকতা, সতর্কতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখা সবার দায়িত্ব। দুর্গাপূজা চলাকালে কোনো ধরনের গুজব, উসকানি কিংবা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে দায়িত্বশীল আচরণ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো:মিন্টু রহমান বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক থাকবে। তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে সবাইকে নিজ নিজ অবস্থানে সজাগ থাকতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা, সন্দেহজনক তৎপরতা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। নিজ উদ্যোগে কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করতে গিয়ে অপ্রয়োজনীয় জটিলতা সৃষ্টি না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা নিতে হবে।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা, সচেতনতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুর্গাপূজাকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখা সম্ভব।
ব্রিফিং অনুষ্ঠানে পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সুরক্ষা অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিরাপত্তাসংক্রান্ত তথ্য আদান-প্রদান এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত যোগাযোগের গুরুত্ব তুলে ধরা হয়।
বক্তারা বলেন, প্রযুক্তির যথাযথ ব্যবহার নিরাপত্তাব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে সহায়তা করতে পারে। তাই দায়িত্বপ্রাপ্ত সদস্যদের অ্যাপ ব্যবহারের নিয়মকানুন সম্পর্কে সচেতন হতে হবে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রশাসনের নির্দেশনা অনুসরণ করতে হবে।
অনুষ্ঠানে দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, ধামইরহাট, নওগাঁর আয়োজনে অনুষ্ঠিত এ ব্রিফিংয়ের মাধ্যমে পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী সদস্যদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত নিরাপত্তাব্যবস্থা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করা হয়।