1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় চাঁদা না দেওয়ায় আমন ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

দীপক শর্মা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে এক লাখ টাকা চাঁদা না দেওয়ায় ৮৮ শতক জমির আমন ধানক্ষেতে আগাছানাশক স্প্রে করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কৃষক মো. সাদেকুল ইসলাম (৪৭)। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে আরও ৫-৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে বালিয়াডাঙ্গী থানায় এজাহার দিয়েছেন তিনি।

এজাহারে অভিযুক্তরা হলেন-উপজেলার পাড়িয়া ইউনিয়নের বাবুনিয়া মীরপাড়া গ্রামের মো. মিজানুর রহমান (৪৫), সাহেদ আলী (৫৫), দক্ষিণ পাড়িয়া (রাধাপাড়া) গ্রামের পসিরুল বাসেন (১৯) ও সাকিব হোসেন (২২)। এজাহারে আরও ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তির কথা উল্লেখ করা হয়েছে।

এজাহারকারী সাদেকুল ইসলাম জানান, পাড়িয়া ইউনিয়নের দক্ষিণ পাড়িয়া মৌজায় বর্গা নেওয়া ৮৮ শতক জমিতে তিনি আমন ধানের আবাদ করেছেন। জমি নিয়ে বিরোধের জেরে অভিযুক্তরা বিভিন্ন সময়ে তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে ফসল নষ্ট করার হুমকি দেন বলে অভিযোগ তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..