মোঃ মিজানুর রহমান ভালুকা প্রতিনিধি :
মংগলবার ১৩ই অক্টোবর বিকাল বেলা ভালুকা উপজেলা কাতমারী গ্রামে বিদ্যুৎ পৃষ্ঠহয়ে দুইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।নিহতরা হলো ৮নং ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামের শাহাবুদ্দিনের দুই মেয়ে ফাতেমা (৭)নাহিদা( ৫)।
প্রত্যক্ষদর্শীর মতে,নতুন একটি ঘরে বৈদ্যুতিক কাজের জন্য পুরাতন ঘর থেকে লাইন আনা হয়েছিল। সবার ধারণা এই তারে লিকেজ থাকার কারণে স্টিলের দরজার সাথে এডজাস্ট হয়ে যায় যার দরুন পুরো ঘরে লাইন হয়ে যাওয়ায় শিশু দুটি ঘরে দরজা খুলতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে যায়। মা-বাবা দুজনই বাহিরে কাজ করতেছিল। স্থানীয় মেম্বার আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভালুকা মডেল থানার উপরিদর্শক জাহিদুল ইসলাম জানান পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সম্পূর্ণ ঘটনা লিপিবদ্ধ করেছেন। পরিবারের দাবির কারণে লাশ দুটি ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।