মোঃ মাহাবুব হাসান (মেহেরপুর প্রতিনিধি)
মেহেরপুর ও বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন মহিলা সংরক্ষিত আসনের এমপি অ্যাডভোকেট শওকতারা উর্মি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের সাবেক এমপি মাসুদ অরুন ও জেলা বিএনপি সেক্রেটারি কামরুল হাসান।
এবং সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন
এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সেক্রেটার, কাউসার আলী, পৌর যুবদলের সেক্রেটারি এনামুল হক, ও পৌর বিএনপির সভাপতি মেঘলা এবং সেক্রেটারী সাইদুর ইসলাম সহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
মহিলা এমপি শওকতারা উর্মি পূজা মন্ডপ উপস্থিত থেকে মহিলাদের হাতে শাড়ি উপহার তুলে দেন এবং তিনি বলেন ধর্ম যার যার রাষ্ট্র সবার তাই প্রধানমন্ত্রীর নির্দেশ সবাই যেন নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে তারই ধারাবাহিকতায় আমাকে মেহেরপুর জেলা দায়িত্ব দেওয়া হয়েছে।