1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

মৌলভীবাজারে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৮ বার পঠিত
৩৯
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার প্রতিনিধি।।
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘Startup, Science Project and Innovation Idea Showcasing Program’।
 শুক্রবার (১২ জুন) মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ের এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক  তৌহিদুজ্জামান পাভেল।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর আওতাভুক্ত পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এবং এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
“মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক কার্যক্রম এবং নতুন নতুন স্টার্টআপ ধারণা উপস্থাপন করে। শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রকল্প ও সৃজনশীল উদ্যোগ অতিথিদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন এবং জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জ্ঞান, গবেষণা এবং উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন চিন্তা ও সৃজনশীল উদ্যোগ বাস্তবায়নে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, মৌলভীবাজার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..