1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

রাজধানীর চকবাজারে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত
৩৪

মোঃ আব্দুর রহমান

চকবাজারের আশিক টাওয়ারের খাজা মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে ভবনটির তৃতীয় তলায় একটি দোকানে এ আগুন লাগে।

এক ক্ষুদে বার্তায় ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় তারা। খবর পেয়ে দুপুর ১টা ৪৬ মিনিটে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়।

সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, পাঁচতলা ভবনটির তৃতীয় তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..