1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

রূপগঞ্জ উপজেলার কোন ভূমি অফিসে ওমেদার থাকবে না; জেলা প্রশাসন নিয়মিত তদারকি করছে: ডিসি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

 

রূপগঞ্জপ্রতিনিধি

 

রূপগঞ্জ উপজেলার কোন ভূমি অফিসে ওমেদার নামে দালাল থাকবে না। জেলা প্রশাসন নিয়মিত নজরদারি করছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

১৫ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন এলাকায় ইউনিয়ন ভূমি অফিস, স্থানীয় স্কুলসহ ও কয়েকটি উন্নয়ন কাজ পরিদর্শনকালে জেলা প্রশাসক সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বিন শফিক, সহকারী কমিশনার ভূমি ও পূর্বাচল রাজস্ব সার্কেল ফরিদ আল সোহান, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়া, দাউদপুর ইউনিয়ন উপ সহকারী কর্মকর্তা রেক্সোনা আক্তারসহ স্থানীয় কর্মকর্তারা।

এ সময় জেলা প্রশাসক দাউদপুর ইউনিয়ন ভূমি অফিস চত্ত্বরে বেশ কয়েকটি ফলজ ও ভেষজ বৃক্ষ রোপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..