যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বোয়ালমারীতে ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা

বোয়ালমারীতে ধর্ষণের ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়লমারীতে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গত মঙ্গলবার (২৫ শে মে) দুপুরে রোয়ালমারী থানায় এ মামলাটি করেন ওই কিশোরীর বাবা। এ মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। এজাহারভুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, গত সোমবার(২৪ শে মে) বিকেল ৩টার দিকে বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের রাঙ্গামোলাকান্দি স্কুলের পিছনে সিরাজ মিয়ার পাট ক্ষেতের মধ্যে এ ধর্ষণের ঘটনা ঘটে।

মামলা সুত্রে জানা যায়, ওই কিশোরী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সে ফরিদপুর শহরে তার দুলাভাই মফিজুরের এর বাড়িতে থাকে। গত সোমবার ওই কিশোরী ফরিদপুর হতে তার ফুফাতো বোনের বাসায় আসার পথে রাঙ্গা মোল্লকান্দি নামক স্থানে আসার পথে দুই তরুণ তাকে পাট ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় সাহায্য করেছে বাকি তিনজন।

ওই তরুণী ও তার পরিবার সূত্রে জানা গেছে যে দুই তরুণ তাকে ধর্ষণ করেছে তারা হলেন, বোয়ালমারী সাতৈর ইউনিয়নের মোহনপুর গ্রামের ইমরান মাতুব্বর (২৬) ও হাফিজুল মল্লিক (২৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আলম জানান, এ ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলার এজাহাভুক্ত দুই আসামি মফিজুর রহমান (৩২) ও শারমিন আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরীকে আজ বুধবার শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com