শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গণফোরামের স্বপ্ন আকাশচুম্বী নামসর্বস্ব দলে পরিণত

গণফোরামের স্বপ্ন আকাশচুম্বী নামসর্বস্ব দলে পরিণত

নিজস্ব প্রতিবেদক :
চরম পর্যায়ের ভঙ্গুর দলে পরিণত হয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এর চেয়েও খারাপ পর্যায়ে রয়েছে তাদের সঙ্গে থাকা জোটভুক্ত দলগুলো। এর মধ্যে নামসর্বস্ব দলে পরিণত হয়েছে ড. কামাল হোসেনের দল গণফোরাম।
নামসর্বস্ব হয়েও গত ২২ জুন ড. কামাল একটি অদ্ভুত কথা বলেন। এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামীতে গণফোরাম রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।

ড. কামালের এমন বক্তব্যের পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে দলের নেতাকর্মী হাতে গোনা যায় সেই দলের এমন দুঃসাহসিকতা কেবল বিতর্কই সৃষ্টি করবে। ক্ষমতায় যাওয়াটা যে সুদূরপরাহত একটি বিষয় সেটি অনুধাবন করেই মনকে বুঝ দিতে ড. কামাল এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন তারা।

যে দল ভাড়াটে নেতাদের ভাগাড় এবং যে দলে দিন-রাত ভাঙ্গন প্রক্রিয়ার মধ্যে থাকে সেই দলের ক্ষমতায় বসার স্বপ্নকে চক্রান্তের অংশ হিসেবেও দেখছেন কেউ কেউ।

ড. কামালের এমন সুদূরপ্রসারী চিন্তা-ভাবনায় ষড়যন্ত্রের আঁচ পেয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, ড. কামাল কিন্তু কোনদিন নির্বাচনে জয়ী হতে পারেননি। যতবার নির্বাচন করেছেন ততবারই জামানত খুইয়েছেন। সুতরাং তার দল গণফোরাম ক্ষমতায় যাবে, এমন আবেগি মন্তব্যে ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে।

তিনি আরো বলেন, গণফোরামের রাজধানীর বাইরে তেমন কোন কার্যক্রম নেই। ড. কামাল রাজনীতি চর্চার চেয়ে কূটনৈতিক চর্চায় বেশি পারদর্শী। তিনি মাঠের রাজনীতির চেয়ে দূতাবাস কেন্দ্রিক ষড়যন্ত্রে বেশি পটু। সুতরাং তার এই বক্তব্য হাস্যকর বলে অবহেলার কিছু নেই। পচা শামুকেও পা কাটতে পারে। ড. কামালও সেই পচা শামুক হতে পারেন। তাই সকলকে সাবধান হতে হবে।

বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে রাজনৈতিক বিশ্লেষক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের একজন অধ্যাপক বলেন, ড. কামাল যা বলেছেন তাতে আশার চেয়ে হতাশাই বেশি প্রচারিত হয়েছে। গণফোরাম গঠনের পর সম্ভবত এই প্রথম ভাড়াটিয়া প্রার্থীদের নিয়ে সংসদে যাওয়ার সুযোগ পেয়েছে তার দল। সংসদে ঢুকেই রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখাটা সুদূরপ্রসারী পরিকল্পনা হতে পারে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com